জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুর আরডিএ, বগুড়ায় নানা কর্মসূচি অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান ২০২৬ উদযাপন উপলক্ষে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশাসন) মো. খালিদ আওরংগজেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ লেডিস ক্লাবের সভানেত্রী সেখ ফারজানা ফেরদৌসী, পরিচালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. শেখ মেহদী মোহাম্মদ, পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) ও অনুষদ পরিষদের সভাপতি ড. মাকছুদ আলম খান এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেসুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও জাতীয় চেতনা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে একাডেমির জামে মসজিদে বাদ জোহর জুলাই শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *