সেনবাগে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো ইসলামিক চট্টগ্রাম রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে ২০ রমজান, বুধবার উপজেলা পরিষদ মার্কেটে অবস্হিত রয়েল কিচেন হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সেনবাগ পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ফখর উদ্দিন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম তালেবুজ্জামান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সহ সভাপতি অহিদ উদ্দিন মাহমুদ মুকুল,যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নোয়াখালী জেলার সভাপতি আনোয়ার হোসেন সোহেল। আরও উপস্থিত ছিলেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল উদ্দিন সহ প্রমুখ।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়েছে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *