শেরপুরে বিজয় টিভি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরো তথ্য প্রযুক্তি বিনোদন রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হারুনুর রশিদ, শেরপুর থেকেঃ
শেরপুরে বিজিয় টিভি ১০ বর্ষ পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার দিনা। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের নিয়ে বিজয় টিভি’র শেরপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল কেক কাটেন। শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বলের সভাপতিত্বে এসএ টিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এনটিভি’র স্টাফ রিপোর্টার কাকন রেজা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিকবাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , ফজলুর কবীর সরুজ, কবি ও সিনিয়র সাংবাদিক দেশ টিভি প্রতিনিধি সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক সংস্থার সভাপতি জিএইচ হান্নান, প্রেসক্লাবের সহ সভাপতি আছাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, মোহনা টিভি’র প্রতিনিধি রেজাউল করিম বকুল, প্রেসক্লাবের সহ সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, রিপোর্টাস ইউনিটি’র সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মারুফর রহমান প্রমুখ। এসময় বক্তারা বিজয় টিভি ৯ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করা হয়। এসময় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *