লাকসামে ভার্ক এনজিওর ৪ হাজার মাস্ক বিতরণ

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লাকসাম পৌরসভা ১ নং জংশনে অবস্থিত ভার্ক এনজিওর লাকসাম শাখা।

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাকসাম, সহকারি পুলিশ সুপারের কার্যালয় , ওসি তদন্ত লাকসাম, সচিব লাকসাম পৌরসভা, টিএইচও লাকসাম, এক্সিম ব্যাংক লাকসাম, লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন ও আনন্দ টেলিভিশন এর প্রতিনিধি এম এ কাদের অপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের এই মাস্ক বিতরণ করেন।

এছাড়া ভার্ক লাকসাম শাখার বিভিন্ন সমিতির সদস্যদের মাঝে মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণ করেন ভার্ক লাকসাম এরিয়ার সহকারী পরিচালক মোঃমোস্তাফিজুর রহমান, ভার্ক লাকসাম শাখার শাখা ব্যবস্থাপক আসাদুজ্জামান।

চলমান কোভিড-১৯ মহামারী করোনা ভাইরাসের কঠিন সময়ে এই মাস্ক পেয়ে ধন্যবাদ জানান স্থানীয় এলাকার বাসিন্দারা।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *