যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আরো কুমিল্লা পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

জাফর আহমেদ।। লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
১৯ এপ্রিল সকালে অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদারের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোস্তফা কামালের উপস্থাপনায় যুক্তিখোলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, বিএনপি’র লালমাই উপজেলা সদস্য আবুল বাশার, উপজেলা যুবদল আহবায়ক মোঃ জাবেদ, যুগ্ন আহবায়ক মোঃ ফিরোজ মিয়া, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সদস্য মোহাম্মদ ইসমাইল, মফিজুল ইসলাম সরাই জামাল,আব্দুল মমিন, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মোঃ শিব্বির আহমেদ, দাতা সদস্য মোঃ আবুল কাশেম, মোঃ নুরুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল সহ শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *