
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের উত্তরদা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মাসুদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস মিয়ার ও উত্তর দেয়া ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি আহসা উল্লাহর যৌথ সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তারা শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
