মাধবপুরে এস.এম.ফয়সল মেধা বৃত্তী ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আরো পরিবেশ বিনোদন শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সিলেট
শেয়ার করুন...

মোঃআল আমিন, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এস.এম.ফয়সল মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম.হুমায়ূন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম.ফয়সল। নাসরিন সুলতানা’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃশাহজাহান, সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃইশতিয়াক আহমেদ ও সৈয়দ মোঃসাফকাত আহমেদ।

প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্যে ছাত্র ছাত্রীদের বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন,বড় স্বপ্ন দেখতে বলেন, সৎ,বিনয়ী এবং মা বাবার বাধ্য গত সন্তান হতে বলেন,অহংকারী হতে নিষেধ করেন,নিজের মেধা বিকাশে আগ্রহী হতে বলেন।উনারা যে কোন প্রয়োজনে পাশে থাকারও আশ্বাস দেন।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, আমিনুল ইসলাম, পংকজ কুমার রায়, আজগর আলী, ক্যাপ্টেন (অব:)লিয়াকত হোসেন প্রমূখ। পরে মাধবপুর উপজেলার ৩৩১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *