বগুড়া শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:বগুড়ার শেরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সহ বিভিন্ন মামলায় ২৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও শেরপুর সার্কেল এর নেতৃত্বে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, সাড়ে ১২ গ্রাম হেরোইন ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি, পকেটমার, গৃহচোর, মাদক সেবনকরী এবং বলাৎকারের অভিযোগে নারী শিশু মামলার আসামি সহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, শুক্রবার আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বিশেষ করে মাদকের সঙ্গে পুলিশের আপোষ নয়, এলাকায় মাদকমুক্ত রাখতে সর্বক্ষণ অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *