নোয়াপাড়া ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার তপন মল্লিকের মাতৃবিয়োগ

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

রয়েল দত্ত ,রাউজান প্রতিনিধি
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও নোয়াপাড়া একতা সার্বজনীন মাতৃমন্দিরের সভাপতি শ্রী তপন মল্লিকের মাতা, নোয়াপাড়া একতা সার্বজনীন মাতৃমন্দিরের ভূমিদাতা শ্রী মিনু রাণী মল্লিক মঙ্গলবার দুপুরে পরলোকগমন করেন। মঙ্গলবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডুল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়ীতে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন মল্লিকের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল ইসলাম, ইউপি সদস্য বৃন্দ, রাউজান প্রেসক্লাবের সদস্য রয়েল দত্ত, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠন ,ধর্মীয় সংগঠনসহ বিশিষ্টজনেরা। ঊনারা বিদেহী আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *