তালতলীতে আরাফাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রনি মল্লিক বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ বাদুরগাছা গ্রামের যুবক আরাফাত (২২) হত্যান্ডের বিচার এবং আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে স্থানীয় বাসিন্দারা সোমবার বিকেলে কচুপাত্রা বাজারে ঘন্টাব্যাপী এক মানবন্ধন কমূসূচী পালন করে।

মানবন্ধনে প্রায় ৫শতাধিক মানুষ অংশগ্রহন করে। শনিবার রাত সাড়ে ৮টার সময় পচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের শহিদ সিকদার, তার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব আরাফাত সিকদার, সোহেল সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারের নেতৃত্বে ১৫-২৫ জন সন্ত্রাসীরা আরাফাত খানকে কচুপাত্রা পুরান বাজারে টেটা দিয়ে কুপিয়ে হত্যা করে।

শারিকখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক খানের সভাপতিত্বে মানবন্ধবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন তালতলী উপজেলা জামাতে ইসলামীর আমির শাজালাল প্যাদা, ইসলামী আন্দোল তালতলী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহাদত মাতুব্বর,

তালতলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মো. ফোরকান মাহমুদ জিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নিজাম উদ্দিন ও জামাতে ইসলামী রুপনগর থানা আমির মো. আবু হানিফ প্রমুখ।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *