আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লাকসাম উপজেলা প্রশাসনের সভা: এমপির হাতে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সভায় অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।
​২৯ অক্টোবর লাকসাম উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে সভায় মূখ্য অতিথি ও প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
​সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধনে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যকর সমন্বয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। জনস্বার্থ রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনের পাশাপাশি দল-মত নির্বিশেষে সকলের আন্তরিক ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।
​

সভা শেষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে লাকসামের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেন সংসদ সদস্য মো. আবুল কালাম। মানুষের কল্যাণে ও বিপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের মৌলিক অধিকার রক্ষায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *