সন্ত্রাসীদের আশ্রয় দিলে তাৎক্ষণিক পদ হারাবেন: বিএনপি নেতারা আবুল কালাম এমপি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
এলাকায় কোনো সন্ত্রাসী কিংবা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিলে সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাদের তাৎক্ষণিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা ও নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে লাকসাম উপজেলা, পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বি১এনপি এই সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেন এলাকায় কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিতে না পারে। আমার নির্বাচনী এলাকায় এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমাকে প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে। তাই যে ওয়ার্ড বা ইউনিয়নে কোনো সন্ত্রাসীর সন্ধান মিলবে, সেই এলাকার দায়িত্বশীল নেতাদের তাৎক্ষণিকভাবে (অন দ্য স্পট) পদচ্যুত করা হবে।
এ সময় বিদেশে অবস্থানরত বিগত সরকারের নেতাকর্মীদের উদ্দেশেও কঠোর বার্তা দেন তিনি। আবুল কালাম বলেন, লন্ডন, দুবাই কিংবা ভারতসহ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে বা হুমকি দিয়ে লাকসাম-মনোহরগঞ্জের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেকোনো অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় তিনি স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি (বা সড়ক সভাপতি) ডা. নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মুজির আহমদ। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *