লাকসামে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই মূলসুরকে সামনে রেখে কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস একশন গ্রুপের (ওয়াইপিএজি) যৌথ উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে টেকসই শান্তি প্রতিষ্ঠাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

​মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে লাকসাম পৌরশহরের সুরক্ষা সিটির ‘গ্রীন ক্যাসেল’ রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‘মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস এন্ড স্টেবিলিটি (এমআইপিএস)’ প্রকল্পের আওতায় পিএফজি লাকসাম ইউনিট এ পর্যালোচনামূলক সভার আয়োজন করে।

​পিএফজি লাকসাম ইউনিটের পিস অ্যাম্বাসেডর ও পৌর বিএনপি নেতা আবুল হোসেন মিলনের সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন পিএফজির আঞ্চলিক ফিল্ড কো-অর্ডিনেটর খোদেজা বেগম এবং লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদ। সভার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ স্বাগত বক্তব্য রেখে আলোচনার সূচনা করেন।
​সভায় পিস অ্যাম্বাসেডর মীর মো. আবু বকর সিদ্দিক, মো. সিরাজুল হক, নাজনীন আক্তার নিপা, সাবেক অ্যাম্বাসেডর মোবারক হোসেন ভূঁইয়াসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হিংসা-সংঘাত মুক্ত ও পরমতসহিষ্ণু রাজনৈতিক পরিবেশ বিনির্মাণে তরুণ ও দায়িত্বশীল মহলকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

​এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেন পিএফজি সদস্য নুরে আলম মানিক, আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, মো. ইউনুছ মজুমদার, তাহমিনা মাহবুব শিউলী, ওয়েভ কো-অর্ডিনেটর নাজমুন নাহার নূপুর এবং ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান। যুব প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন নাসির উল্লাহ, সাদিয়া আক্তার, মেহেজাবীন আলম, আশরাফুল করিম, কাজী তাসনুবা ইসলাম অর্নি, উম্মে হাবিবা আরজু ও শিল্পী আক্তার।

​অনুষ্ঠানে পিএফজি সদস্য মো. আবদুর রহমান, খালেদা আক্তার, রাশিদা বেগম, জেসমিন আক্তার, খন্দকার রাহেলা খানম এবং ওয়াইপিএজি সদস্য মো. জোনাইদুর রহমান জিতু, ইঞ্জিনিয়ার নোমান, কোঅর্ডিনেটরসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *