লাকসামে মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা দিয়েছে বিএনপি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

২৯ আগষ্ট বিকেলে লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে লাকসাম মনোহরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মোঃ আবুল কালাম এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় লাকসাম মনোহরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা শেষে লাকসাম মনোহরগঞ্জের ১৯টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন তিনি।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ বেলাল রহমান মজুমদার।
লাকসাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু ও মাহবুবুর রহমান মানিক এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার নূর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভুঁইয়া দোলন, শাহ্ সোল্তান খোকন, মাসুদুল আলম বাচ্চু, বাবু সুভাষ বনিক, লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *