লাকসামে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

শান্তিপূর্ণ সহাবস্থান ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে কুমিল্লার লাকসামে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে লাকসাম একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। পিএফজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর নাজনীন আক্তার নিপা।
সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন একই প্রকল্পের আঞ্চলিক কো-অর্ডিনেটর খোদেজা বেগম।
সভায় বক্তব্য দেন পিএফজি লাকসাম ইউনিটের অ্যাম্বাসেডর সিরাজুল হক, সাবেক অ্যাম্বাসেডর নূরে আলম মানিক, নাজমুন নাহার নূপুর, সদস্য আরিফুর রহমান স্বপন, সেলিম চৌধুরী হীরা, আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ খবির উদ্দিন কিরণ, ইউনুছ মজুমদার ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।
এ ছাড়া পিএফজি সদস্য খন্দকার রাহেলা খানম, জেসমিন আক্তার, রাশিদা বেগম, কামরুল হাসান সবুজ, মো. মামুন হোসেন, খালেদা বেগম, ইস্রাফিল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পিএফজি সদস্য শহীদুল ইসলাম। পরে গীতা পাঠ করেন সদস্য পলাশ পদ্ম বৈষ্ণব। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

সভায় লাকসামে শান্তিপূর্ণ পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রাখা জরুরি। কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে মতভেদ নিরসন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় পিএফজি লাকসাম ইউনিটের আগামী দিনের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সেপ্টেম্বর মাস থেকে পর্যায়ক্রমে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *