লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম: ১ কোটি টাকার ভবনের ঘোষণা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও পারস্পরিক সম্প্রীতির সুদৃঢ় বন্ধনে একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারে আয়োজিত ঐতিহ্যবাহী ‘দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্প্রীতিই আমাদের সমাজের অমূল্য শক্তি। সকল ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
​অনুষ্ঠানে মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১ কোটি টাকা ব্যয়ে একটি দুই তলা বিশিষ্ট ভবন নির্মাণের ঘোষণা দেন সংসদ সদস্য।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহআলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু সহ নেতা কর্মীরা। এ সময় স্থানীয় বৌদ্ধ ধর্মগুরু, ভিক্ষুসংঘ ও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *