লাকসামে এসএসসি ৯৮ ব্যচের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী মিলন মেলা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

বন্ধুত্বের মেলবন্ধন আর সেবামূলক মানসিকতা নিয়ে কুমিল্লার লাকসামে আয়োজন করা হয় নবাব ফয়জুন্নেছা বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৮ ব্যাচের শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী পুনর্মিলনী। চিরাচরিত আড়ম্বরপূর্ণ উৎসবের বাইরে গিয়ে এবার তারা মেতেছিলেন সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করার এক মহৎ উদ্যোগে।

১০ জুলাই ২০২৬ লাকসামের ঐতিহ্যবাহী বাতাখালী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানা এই পুনর্মিলনী ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফখরুল লতিফ, আল আমিন ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা আলী অশরাফ,আল হেদায়া মাদরাসার প্রিন্সিপাল রুহুল আমিন, এনএফ এন্ড বিএন হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দীন, দুরবিন নিউজের সম্পাদক রিয়াদ ভুইয়া, বদরুদ্দোজা শাহীন।

৯৮ ব্যচের নাজমুল হক মিঠু, আফতাব উদ্দিন কবির,গোলাম কিবরিয়া,আবু রায়হান তানভীর, মনির মজুমদার,আবুল বাশার,শামছুল ওয়ারা মুক্তা,মোহাম্মদ জহির,জাভেদ হোসেন,শামসুল আরেফিন বেলাল,খোকন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বাতাখালী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামীম ক্বারী মাওলানা মোঃ নাজমুল হাসান।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *