বৃষ্টি অপেক্ষা করে উপহারের ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়

আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

আশরাফুর রহমান রাহাত, জামালপুর থেকেঃ
জামালপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে বৃষ্টি ভেজা দিনে, প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

৪ জুন শনিবার দিনব্যাপী সদর উপজেলার নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানকে সাথে নিয়ে, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরন কৃত এ ঘর পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি উপকার ভোগী ঘর ব্যবহার কারীদের সাথে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার খোজঁ খবর নেন। যেখানে পানি, বিদ্যুৎ, রাস্তাসহ বিভিন্ন সমস্যা রয়েছে, তা সমাধানের আশ্বাস দেন।

তিনি উপকার ভোগীদের সাথে খোলা-মেলা আলোচনা করে, তাদের কথা মনোযোগ সহকারে শুনেন। নবাগত জেলা প্রশাসক সম্পর্কে ভুক্তভোগী অনেকেই জানান, তিনি একজন কর্মবীর নারী।

জামালপুরে এসেই, তিনি তৃনমূল জনগোষ্ঠীর সুবিধা অসুবিধার খোজঁ নিতে বৃষ্টিতে ভিজে, কাদাঁ মাটিতে হেঁটে অজোপাড়া গায়ে ছুটে চলেছেন। তার এ কর্ম দক্ষতা জামালপুরকে আরো এগিয়ে নিবে, এমনটি প্রত্যাশা সকলের।

কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া গুচ্ছগ্রামের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহারের ঘর পরিদর্শনেরর সময় জেলা প্রশাসনের সাথে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহেল, প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, ইউপি নায়েব আব্দুল রফিকসহ অনেকে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *