বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি/জাজ পরীক্ষায় কৃতিত্ব, জাতীয় পর্যায়ের বিচারকের স্বীকৃতি পেলেন লাকসামের সুমন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামের কারাতে অঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজিত জাতীয় পর্যায়ের রেফারি/জাজ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে বিচারকের স্বীকৃতি অর্জন করেছেন লাকসাম উপজেলা কারাতে একাডেমির প্রশিক্ষক মো. হারুন অর রশিদ সুমন।
গত ২৬ ও ২৭ জুন রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ কারাতে ফেডারেশনের দুই দিনব্যাপী রেফারি/জাজ (Referee/Judge) পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষক ও কারাতে কর্মকর্তারা অংশ নেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
কঠোর মূল্যায়ন শেষে হারুন অর রশিদ সুমন কাতা জাজ ‘বি’ (Kata Judge-B) এবং কুমিতে জাজ ‘বি’ (Kumite Judge-B) ক্যাটাগরিতে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এর মাধ্যমে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশনের অধীনে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছেন।
তার এ অর্জনে লাকসামের ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংগঠক, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং লাকসামের কারাতে চর্চার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রতিক্রিয়ায় মো. হারুন অর রশিদ সুমন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “এই অর্জন আমার একার নয়। আমার পরিবার, সম্মানিত প্রশিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী এবং যারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাদের সবার অবদান রয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যাতে ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে দেশের কারাতে অঙ্গনে কাজ করতে পারি এবং নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের কারাতে প্রশিক্ষণ দিতে সক্ষম হই।”
ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, হারুন অর রশিদ সুমনের এই অর্জন লাকসামের তরুণ কারাতেকাদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ খেলোয়াড় ও কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *