বগুড়ার শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মাগুরগাড়ি তালপট্টি এলাকায় কোয়ালিটি ফিড কোম্পানি লিমিটেডের অব্যবস্থাপনা, সড়কে পানি গড়ানো ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে সৃষ্ট তীব্র যানজটের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কারখানার মূল ফটকের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘জনভোগান্তি বন্ধ করো, রাস্তায় অবৈধ পার্কিং দূর করো’, ‘রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে যায় কেন? প্রশাসন জবাব চাই!’ এবং ‘জনসাধারণের যাতায়াত সহজ করো, সড়কের ওপর যানজট নিরসন করো’—এসব দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা শিলু মিয়া, সিহাব হোসেন, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম মঞ্জু, মোতাহার হোসেন, সুলতান মাহমুদ ও নিজাম উদ্দিন।
বক্তারা অভিযোগ করে বলেন, কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনগুলো নিয়মিত প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে থাকে। পাশাপাশি কারখানা থেকে সড়কের ওপর পানি গড়িয়ে পড়ায় পরিবেশ ও চলাচলের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এমনকি নিয়মিত রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকে পড়ছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো চললেও কার্যকর কোনো সমাধান হয়নি। জনভোগান্তি দূর করতে অবৈধ ও অপরিকল্পিত পার্কিং বন্ধ, সড়কে পানি গড়ানো রোধ এবং যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *