আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। ​সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।

​সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদুর, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,

সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি সাংবাদিক মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।#

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *