নাওটিতে কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত: আহত অন্তত ২০

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ৩টি কোচ (বগি) লাইনচ্যুত হয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
​বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাওটি স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি দুপুর ১২টার দিকে নাওটি স্টেশন আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের ৩টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও বগির ঝাঁকুনিতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।
​দুর্ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে জানা গেছে, ঘটনাস্থলে রেললাইনের একটি পাত মাঝখান থেকে ভেঙে থাকার কারণে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়।
​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার কাজে হাত বাড়ান। আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
​দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হলেও উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে। লাইন মেরামত ও দুর্ঘটনাকবলিত বগিগুলো সরিয়ে নিতে উদ্ধার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *