নবাব ফয়জুন্নেছা জাদুঘরে অবৈধ বসবাসকারীকে স্থানান্তরে আয়াজ চৌধুরীর দাবী

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নবাব পরিবারের সকলের সম্মতিতে নবাব ফয়জুন্নেছার বাড়িটি জাদুঘর করা হয়েছে । কিন্ত এখনও পরিবারের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ অবস্থান করছে! বিষয়টি নিয়ে প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করেছে নবাব ফয়জুন্নেছার পিতার বংশধর ফজলে রহমান চৌধুরী আয়াজ।
গত ১৯ আগস্ট ২০২৬ নিজের ফেইসবুকে এসম্পর্কিত ব্যপারে স্ট্যাটাস দেন তিনি।

উল্লেখ্য,জাদুঘরের ভিতর কারো বসবাসে আইনগত সুযোগ নেই। তাছাড়া এটি ওয়াকফ রাহেলিল্লাহ সম্পদ। যা ব্যক্তিগত ভোগদখল বা মালিকানা দাবী করার সুযোগ কারো নাই। এব্যাপারে নবাব ফয়জুন্নেছা বংশধরদের সাথে জাতীয় জাদুঘরে একটি লিখিত রেজুলেশন হয়। যার পরিপ্রেক্ষিতে মোতাওয়াল্লী সহ সবাই বাড়ীটির দখল ছেড়ে দেন। কিন্তু রেহানা হকের ছেলে জনৈক আজাদুল হক স্হানীয় ভুমিদস্যুদের সাথে হাত মিলিয়ে ২য় তলায় বসবাসের নামে বিভিন্ন ধরনের দৃষ্টিকটু কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অথচ নবাব ফয়জুন্নেছার বংশ সিজরা বা তালিকার পর্যালোচনা করলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।

মানবিক কারনে লাকসাম পৌরসভা পক্ষ থেকে মসজিদ সংলগ্ন একটি স্হাপনা ১০ লক্ষ টাকা ব্যায়ে তাদের জন্য সংস্কার করলেও রহস্যজনক করনে উক্ত ভবনে স্থানান্তরে তালবাহানা করছে।

উল্লেখ্য, নবাব ফয়জুন্নেছার পিতা চৌধুরী এবং স্বামীও চৌধুরী। কিন্তু ২য় তলায় যারা অবৈধভাব দখল করে রেখেছেন তাদের বংশ ‘ সৈয়দ হক ‘। প্রশাসন তাদেরকে এখন থেকে স্থানান্তর না করায় ২য় তলায় গ্যালারী সাজানো সম্ভব হচ্ছে ন।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *