
জি.এম.আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে
“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সোমবার (৩১শে আগস্ট) বিকাল ৪টায় সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমান, সহ-সভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মোঃ সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ ও সাইফুল ইসলাম আঙ্গুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আল আমিন।
এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে ৬ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।”
তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কেক কাটা শেষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ও জেলা পর্যায়ের যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
যুবসমাজের ঐক্য: দেশের বর্তমান পরিস্থিতিতে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানানো হয়।নেতৃত্ব ও অধিকার: যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মেধার সঠিক মূল্যায়ন এবং সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটির ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।রাষ্ট্র সংস্কার: গণঅধিকার পরিষদের আদর্শ অনুসরণ করে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।কর্মসূচিতে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা অংশ নেন।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
