সরিষাবাড়ীতে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে ৬ আহত

আইন-অপরাধ পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মাসুদ রানা জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় অবৈধ বালু ব্যবসায়ীর দুই গ্রুপে সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে হাসপাতাল ও আহত পরিবারের পক্ষ থেকে জানাগেছে। শনিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ মাসুদ (৬০) চাঁন মিয়া (৫০),  মাজহারুল ইসলাম মুকুল (৪৫), মোঃ আনিছুর মিয়া।(৪০)   হারুন অর রশিদ (৩২), হুমায়ুন কবির (৩৫) ও আব্দুর রহিম (৪৩)। 

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু ব্যবসা দীর্ঘদিন থেকে চলে আসছে। রশিদ, কবিরসহ আহতরা বলেন, পিংনা ইউনিয়নের  গ্রামের মৃত ফজল মেম্বার এর ছেলে সুভাস ও তার সহযোগী সাখাওয়াত নলসন্ধ্যা এলাকায় যমুনা নদী ও নদীর পাশের ফসলি জমি থেকে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলন করে আসছিলো। বিষয়টি নিয়ে পিংনা এলাকার  মাসুদ ও চাঁন মিয়াসহ এলাকার অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। এতে সুভাস ও সাখাওয়াত গ্রুপ ক্ষিপ্ত হয়ে উঠে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পিংনার মো: মাসুদ ও তার লোকজন ওই এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন, এ সময় সুভাস ও সাখাওয়াতের নেতৃত্বে  ৮টি মোটরসাইকেলে করে তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় চাঁন মিয়া ও আনিছসহ ৬/৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আনিছ, চাঁদ মিয়া ও মাসুদের অবস্থার অবনতি হলে হসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। অন্যান্য আহতরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে।

এ বিষয়ে সরিষাবড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, কাল রাতে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। এখনো এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তাদের সাথে কোন যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *