লাকসামে ২৫০ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমান গত বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬) ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লাকসাম উপজেলার মোট ২৫০ জন সুবিধাভোগী কৃষক কার্ড গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিয়োজিত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা প্রদান করা হয়। দেশব্যাপী এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাকসাম উপজেলার সুবিধাভোগী ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে সংযুক্ত হন।
লাকসামে আয়োজিত ভার্চুয়াল সংযোগ ও কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *