লাকসামে সিএনজি ভাড়া বেশি নেওয়ার অভিযোগে ইউএনও’র অভিযান

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসামে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযোগের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা সরেজমিনে লাকসাম বাইপাস এলাকায় অবস্থিত বাংগড্ডা সিএনজি স্ট্যান্ড পরিদর্শন করেন। এ সময় তদন্তে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট সিএনজি চালক ও স্ট্যান্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোরভাবে সতর্ক করেন ইউএনও। তিনি স্পষ্টভাবে নির্দেশ দেন, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো যাত্রীর কাছ থেকে অর্থ আদায় করা যাবে না। পাশাপাশি যাত্রীদের স্বার্থ সুরক্ষায় প্রতিটি সিএনজি স্ট্যান্ডে ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, স্ট্যান্ডের ইজারাদার মোঃ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাধারণ যাত্রীরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে হয়রানি বন্ধে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *