লাকসামে বেস্ট ইসলামী লাইফের ১ লাখ ৯০ হাজার টাকার মৃত্যু দাবি পরিশোধ

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বীমাগ্রহীতার মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। কুমিল্লার লাকসামে প্রয়াত মিজানুর রহমানের বীমা দাবির বিপরীতে ১ লাখ ৯০ হাজার টাকার চেক তার মনোনীত ব্যক্তি রোজিনা বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) লাকসাম জোনাল অফিসে আয়োজিত মৃত্যু দাবি চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় আনুষ্ঠানিকভাবে এ অর্থের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিএমডি ও হেড অব তাকাফুল হাবিবুর রহমান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এএমডি ও কুমিল্লা সার্ভিস সেলের দায়িত্বপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেন এবং কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের এজেন্সি ডাইরেক্টর মো. আব্দুল মতিন ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট এজেন্সি ডাইরেক্টর ও লাকসাম জোন ইনচার্জ এ.টি.এম. শওকত হোসেন বিপ্লব।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রয়াত মিজানুর রহমানের পলিসি নম্বর ০১২০০০২৯৭২। তার মৃত্যুর পর ১৩/২৬ নম্বর মৃত্যু দাবি যাচাই-বাছাই শেষে ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধের জন্য অনুমোদিত হয়। পরবর্তীতে যমুনা ব্যাংক লিমিটেডের ৮৮১২৫৮৪ নম্বর চেকের মাধ্যমে অনুমোদিত অর্থ তার নমিনি রোজিনা বেগমের কাছে তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমাগ্রহীতাদের আস্থা ধরে রাখতে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বৈধ বীমা দাবির অর্থ যথাসময়ে পরিশোধের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *