লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

অর্থনীতি আরো কুমিল্লা কৃষি চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, লাকসাম (কুমিল্লা)
১৬ আগস্ট ২০২৬”রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ (১৬-৩০ আগস্ট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ আগস্ট রোববার বিকেলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) সুদীপ্ত মিশ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আহমদুল্লাহ সবুজ, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক এবং বিএনপি নেতা নুরুন্নবী মজুমদার। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা মৎস্য চাষি ও খামারিরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, “মাছ উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। লাকসাম অঞ্চলের মৎস্য খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন আরও বাড়াতে পারেন। সরকার মৎস্য চাষিদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মৎস্য পক্ষের বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *