
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে গত ১৪ অক্টোবর কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের যৌথ স্বাক্ষরে এই কমিটিগুলো অনুমোদিত হয়। নতুন নেতৃত্ব আসায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিগুলোর শীর্ষ নেতৃত্ব হলেন:
লাকসাম উপজেলা ছাত্রদল: সভাপতি পদে নুরুন নবী মহসিন এবং সাধারণ সম্পাদক পদে মো. সাখাওয়াত হোসেন।
লাকসাম পৌর ছাত্রদল: সভাপতি পদে মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক পদে নেওয়াজ শরীফ।
লাকসাম কলেজ ছাত্রদল: সভাপতি পদে মো. নুরুল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে রবিউল হোসেন রাকিব।
নতুন এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর লাকসামের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মীরা প্রথমে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন প্রকাশ করেছেন। একই সাথে তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করতে এবং আগামীর রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
