মনোহরগঞ্জে এসএসসি-দাখিল ও সমমানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মনোহরগঞ্জ উপজেলা শাখা। অনুষ্ঠানে ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি ড. সৈয়দ এ. কে. এম. সরোয়ার সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ফোরামের হামিদুর রহমান সোহাগ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুন্নবী, ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমান, আইটি সম্পাদক সাফায়েত উল্লাহ এবং সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা সদর শাখার সভাপতি ইয়াকুব হাসান রিফাত। সভাপতিত্ব করেন ছাত্রশিবির মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মীর হোসেন।
বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন যেমন গর্বের, তেমনি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে উচ্চশিক্ষা ও কর্মজীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ১২০ জন এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *