স্থানীয় সরকার নির্বাচনে গত ১৭ বছরের ত্যাগীরাই মূল্যায়িত হবে: –মোঃ আবুল কালাম এমপি

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম-মনোহরগঞ্জে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, মৎস্য পোনা অবমুক্ত, কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লাকসামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম এমপি বলেন, “বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ স্বীকার করেছেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও দলের পাশে থেকেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাদের ত্যাগ ও অবদান মূল্যায়ন করা হবে। দলের সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনগণের কল্যাণে কাজ করার নতুন অঙ্গীকারে পরিণত করার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে মনোহরগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে লাকসামে পৃথক কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *