বেকার সমস্যা সমাধানে এমপি বাবলুর প্রস্তাব; চাকুরীজীবা নারী-পুরুষে বিয়ে নয়

আইন-অপরাধ জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ
করোনা মহামারীর ফলে সৃষ্ট বেকার সমস্যা সমাধানে জাতীয় সংসদে অভিনব এক প্রস্তাব দিয়েছেন বগুড়ার-৭ স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। তিনি বলেন, চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে। আজ সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে আইনমন্ত্রীর কাছে এমন দাবি জানান তিনি।
বাবলু আরও বলেন, চাকরিজীবী দম্পতি একসাথে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি।

বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *