বগুড়ার শেরপুরে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আবদুল খালেক নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়ার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. আবদুল খালেক বগুড়ার শেরপুর উপজেলার দ্বারকীপাড়া এলাকার বাসিন্দা।
বগুড়ার আদালত সূত্রে জানা যায়, নিজ কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে আবদুল খালেকের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেন।
রায়ে জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আসামিকে অতিরিক্ত দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *