কুমিল্লায় ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ মাদক কারবারী আটক

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ
শেয়ার করুন...

কুমিললা আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানা এলাকার শিবের বাজার থেকে ইয়াবা সহ তোফায়েল আহমেদ (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ারুল আজিম, এসআই কামাল উদ্দিন ও এএসআই মাসুদ রানা নেতৃত্বে সংগীয় ফোর্স সহ একদল পুলিশ আজ ১আগস্ট রোববার বিকেল অনুমান ৫ টায় কুমিল্লা কোতোয়ালী মডেল থানাধীন আদর্শ সদর উপজেলার ছত্রখিল পুলিশ ফাঁড়ি এলাকার ৫নং পাঁচথুবী ইউনিয়নের শিবের বাজারের জাকির মিয়ার নির্মানাধীন দোকানের সামনে পাকা রাস্তার উপর এক অভিযান চালায়। এ সময় কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত গ্রামের হাসপাতালের পেছনের মোঃ ধনু মিয়ার ছেলে তোফায়েল আহাম্মদ (৩০) কে ২শ পিস ইয়াবাসহ আটক করেছে । এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে মর্মে জানা গেছে ।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *