এস এ পরিবহন সেনবাগ শাখার শুভ উদ্বোধন

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার প্রাণকেন্দ্রে শুক্রবার বিকালে এস এ পরিবহন পার্শ্বেল ও কুরিয়ার সার্ভিস সেনবাগ শাখার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

এস এ টিভির কো অর্ডিনেটর ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর এর পরিচালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস এ গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস গোলাম কবির, পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম,মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ ফয়েজুল হক চৌধুরী সবুজ, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া,আওয়ামী লীগ নেতা ও প্রবাসী আবু আব্বাস চৌধুরী, জিএম মোরশেদ আলম চৌধুরী।

অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন সেনবাগ জামিয়া ইব্রাহিমার মুহতামিম রহিম উল্যাহ বশিরী।
উপস্থিত সকলের মধ্যে নাস্তা বিতরণ করা হয়েছে।

অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত শুভ উদ্বোধনী ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *