আত্রাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো ইসলামিক পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওসমান গনি, আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান এবং মুফতি মাওলানা মো. আব্দুল হাকিম।

আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *