
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি এবং মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থানে রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় নাগরিকদের একসঙ্গে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদুর, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট,
সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, উপজেলা ইমাম প্রতিনিধি সাংবাদিক মো. মুজাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান বুলু, উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্রাট হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ উত্তাল, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ।#
