নবীগঞ্জে বিধি-নিষেধ না মানায় অর্থদন্ড

জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে ॥ চলমান লকডাউনের বিধি-নিষেধ না মানায় নবীগঞ্জে ১২ টি মামলায় ৭ হাজার ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগীতায় বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনব্যাপি নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। জানা যায়, বৃহস্পতিবার (২৯ জুলাই) চলমান লকডাউনের ৭ম দিনে উপজেলা […]

বিস্তারিত......

মাদক উদ্ধারসহ হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার

আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’ নিয়ে আলোচিত-সমালোচিত ব্যবসায়ী ও এফবিসিআই’র পরিচালক হেলেনা জাহাঙ্গীরকে গুলশানের বাসায় থেকে র‌্যাব গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে র‌্যাব গুলশান ২ নম্বরের ৩৬ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির পঞ্চম তলার ৫/বি ফ্ল্যাট থেকে গ্রেফতার করে। র‌্যাব জানিয়েছে, তার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদক ও […]

বিস্তারিত......

করোনায় নাকাল কুমিল্লা তবুও থেমে নেই মাদক কারবারিরা! ফেন্সিডিল ও বিদেশি মদসহ আটক -৩

মহামরি করোনায় নাকাল কুমিল্লা জেলা প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। তবুও থেমে নেই সীমান্তের মাদক কারবারিরা। সীমান্তের ওপার ভারত থেকে বিজিবির চোখ ফাকি দিয়ে চোরাই পথে নানা ভাবে আনছে মরন নেশা। এদিকে থেমে নেই জেলা পুলিশের তৎপরতাও, বিভিন্ন সময় আটক হচ্ছে মাদক সহই প্রশাসনের হাতে। আজ ২৯ জুলাই সকাল ৭টায় এবং দুপুর ১ […]

বিস্তারিত......

করোনা ‘আল্লাহ প্রদত্ত কঠোর হুঁশিয়ারি’ –বাবুনগরী

দেশে ক্রমবর্ধমান করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী। মহামারির এই কঠিন সঙ্কটময় পরিস্থিতি থেকে রক্ষা পেতে যার যার অবস্থান থেকে সকল প্রকার গুনাহ ও অন্যায় কর্মকাণ্ড পরিহারপূর্বক তাওবা করে মহান আল্লাহর সাহায্য কামনা করতে বলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর […]

বিস্তারিত......

হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব

ক্ষমতাসীন আওয়ামী লীগের পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। গত রোববার দলের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি উপকমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। […]

বিস্তারিত......

দেশে ২৪ ঘণ্টায় আরও ১৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকাতেই ১৫০ জন। অন্য তিনজন ঢাকা মহানগরীর বাইরে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৫২৬ জন। বর্তমানে সারাদেশের বিভিন্ন […]

বিস্তারিত......

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৩৭, মোট মৃত্যু ২০ হাজার ছাড়াল

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২৩৭ জন। আর এর মাধ্যমে ২০ হাজার অতিক্রম করলো মোট মৃতের সংখ্যা। এছাড়া নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১৬ হাজার ২৩০ জনের শরীরে, যা এ পর্যন্ত শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। […]

বিস্তারিত......

নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে আরও ২৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৮২৬ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০ দশমিক ৩৮ শতাংশ। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বুধবার সকালে এসব তথ্য জানান। সিভিল সার্জন […]

বিস্তারিত......

কুমিল্লার আন্তর্জাতিক ইয়াবা মাফিয়া শাহআলমের ড্রাইভার সাদ্দাম বিমানবন্দরে ইয়াবা সহ আটক

প্রায় ৯ হাজার পিস ইয়াবা সৌদি আরবে পাচার কালে অবৈধ আইবিএন অনলাইন টিভির কথিত এমডি আন্তর্জাতিক মাদক কারবারি শাহআলম এর ব্যক্তিগত ড্রাইভার বল্লাভপুর এলাকার সাদ্দাম আটক। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাকে আটক করে । সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, ওমান এ্যায়ারলাইন্সের একটি […]

বিস্তারিত......

কুমিল্লায় নতুন করে ৯২হাজার ৮শ ডোজ টিকা গ্রহণ করলো স্বাস্থ্যবিভাগ

কুমিল্লায় নতুন করে আরও ৯২হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। কোল্ডচেইন মেন্টেইন করে মডার্নার ১৪,৪০০ ডোজ ও সিনোফার্মার ৭৮,৪০০ ডোজ ভ্যাক্সিন সরবারহ করা হয়। ইপিআই সেনাটারে ভ্যাক্সিনের এই চালানটি গ্রহণ করেন সিভিল সার্জন কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. সৌমেন […]

বিস্তারিত......