নদীতে স্রোত ফেরি চলাচল ধীরগতি, সড়কে যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী সংবাদদাতাঃ গত কয়েকদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির কারণে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়েছে। নদীর পানি বৃদ্ধিতে তীব্র স্রোতের কারণে ধীর গতিতে চলাচল করতে হচ্ছে ফেরিগুলোকে। এতেকরে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে, কমে গেছে ট্রিপ সংখ্যাও। […]

বিস্তারিত......

বেনাপোলে চিতাবাঘ আতঙ্ক

যশোর সংবাদদাতাঃ বেনাপোলের পুটখালি সীমান্তে চিতা বাঘের মতো একটি প্রাণী দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এ সময় স্থানীয়দের ধাওয়ায় বাঘটি প্রাণ বাঁচাতে একটি বড় গাছে উঠে জীবন রক্ষা করে। পরে স্থানীয় লোকজন বন বিভাগে খবর দিলে সেখান থেকে বন বিভাগের বণ্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা এসে দেখেন এটা চিতা বাঘ নয় মেছো বিড়াল। দেখতে বড়সড় চিতা […]

বিস্তারিত......

রাজবাড়ীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশু সহ ২জনের মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতাঃ ট্রাক নসিমনের মুখোমুখি সংঘর্ষে রহিম গাজী (৩৫) নামে নসিমন চালক ও ট্রাক চাপায় রাবেয়া (৪) নামে এক শিশুসহ রাজবাড়ীতে ২জনের মৃত্যু হয়েছে। রহিম গাজী সদর উপজেলার বেথুলিয়া গ্রামের হারুন গাজীর ছেলে এবং রাবেয়া সুর্য্যনগর দয়ালনগর মোড় এলাকার রজব কবিরাজের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার (২০ জুন) বিকাল পৌনে ৫টার দিকে রাজবাড়ী […]

বিস্তারিত......

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিখোঁজ

বানারীপাড়া সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলিশ মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নৌকা থেকে পড়ে রিয়াজ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। বরিশাল ও বানারীপাড়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরীরা বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়েও রিয়াজের সন্ধান পাননি। জানা গেছে, ১৯ জুন রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বজ্রসহ […]

বিস্তারিত......

ঝালকাঠির নলছিটিতে নরসুন্দর পঙ্কজ চন্দ্র শীল হত্যার ঘটনায় স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার

ঝালকাঠি সংবাদদাতাঃ ঝালকাঠির নলছিটিতে পঙ্কজ চন্দ্র শীল নামে একনরসুন্দরকে হত্যার ঘটনায় পুলিশ তাঁর স্ত্রী সোনালী শীলসহ তিনজনকেগ্রেপ্তার করেছে। রবিবার গভীর রাতে উপজেলার বারইকরণ গ্রাম থেকে তাদেরগ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আজ সোমবার গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায়জবানবন্দি দিবেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ১২ জুন রাতে জগন্নাথপুর গ্রামের […]

বিস্তারিত......

বেলকুচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব- গোল্ডকাপ ফাইনাল

বেলকুচি সংবাদদাতাঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-অনুর্ধ্ব ১৭ গোল্ডকাপ ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ৷ (১৯ জুন রবিবার )বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি সরকারী কলেজ মাঠে ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ (বেলকুচি চৌহালী) […]

বিস্তারিত......

বাকৃবিতে তরুণ উদ্যেক্তা তৈরিতে ব্যাটেল অফ মাইন্ডস প্রতিযোগিতা

মো আমান উল্লাহ , বাকৃবি বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের (বাকৃবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে তৃতীয় বারের মত ‘ব্যাটল অফ মাইন্ডস-২০২২’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করে বাকৃবি ক্যারিয়ার ক্লাব । এবারের আয়োজনের বিষয়বস্তু ছিল ‘অজানাকে জানো’। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি হলো ‘ব্যাটেল অফ মাইন্ডস’ প্রতিযোগিতা। সারা […]

বিস্তারিত......

মোংলায় বশত বাড়ি থেকে অজগর সাপ উদ্ধার

মোংলা সংবাদদাতাঃ মোংলা উপজেলায় ৫ নং সুন্দরবন ইউনিয়নে মাদুরপাল্টা গ্রামে একটি বাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০জুন) সকাল ৮ টায় মোংলা উপজেলার ৫নং সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া সাপটি ৭ফুট লম্বা ও ওজন ৫কেজি।এলাকাবাসী জানায়, সাপটি বাড়ির ভিতরে দেখতে […]

বিস্তারিত......

সাতক্ষীরার কলারোয়ায় সিআইজি খামারিদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

কলারোয়া সংবাদদাতাঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাধারণ খামারিদের বিপদের বন্ধু (ইউএলও) অমল কুমার সরকার বদলি ও সিআইজি খামারিদের সরকারী প্রকল্পের প্রায় কোটি টাকা উত্তোলনের দাবিতে খামারিরা বিক্ষোভ সমাবেশ করেন। ১৯শে জুন ২০২২ রবিবার সকাল সারে ১০টায় কলারোয়া উপজেলার ফুটবল মাঠে উপজেলার ১২ টি ইউনিয়নের সিআইজি সভাপতি, সাধারণ সম্পাদক সহ ভুক্তভোগী সদস্য ৭৬০ জন বিক্ষোভ সমাবেশ করেন।এ […]

বিস্তারিত......

নওগাঁর মান্দায় হুহু করে বাড়ছে আত্রাই নদীর পানি

নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর মান্দায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হুহু করে বাড়ছে আত্রাই নদীর পানি। এ নদীর পানি বেড়ে এখন বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে বাড়ছে তাতে যেকোনো সময় তা বিপদসীমা অতিক্রম করবে। এদিকে নদীর পানি বাড়তে থাকায় বেঁড়িবাঁধের পুরাতন তিনটি ভাঙন স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। এরই মধ্যে […]

বিস্তারিত......