প্রবাসীরা অর্থ পাঠিয়ে দেশকে অনেক দিয়েছে, এবার দেশ তাদের দেবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসীরা এতদিন অর্থ পাঠিয়ে দেশকে অনেক দিয়েছে, এবার দেশ তাদের দেবে। তাদের প্রয়োজনে সম্ভব সব কিছু করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রবাসীদের প্রতি এই কৃতজ্ঞতা এবং জাতির পক্ষ থেকে এই দায়-দায়িত্বের কথা স্বীকার করেন তিনি। বৈঠকে ‘প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনে সহায়ক প্রকল্প’ […]

বিস্তারিত......

আরও ১ মাস বাড়ল সিডনির লকডাউন

চার সপ্তাহের বেশি সময় টানা লকডাউনের পরও করোনার সংক্রমণ কমেনি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। এর জেরে শহরটিতে চলমান বিধিনিষেধ আরও এক মাস বাড়ানো হয়েছে। সিডনিতে লকডাউন চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত। সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর গত জুনের শেষ দিকে সিডনিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। পরে তা কয়েক ধাপে […]

বিস্তারিত......

সৌদিতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪,৬০০ জন অবৈধ প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে গত এক সপ্তাহে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১৪,৬০০ জন অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে। গত ১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সময়ে রেসিডেন্সি (আকামা) আইন অমান্য করায় এবং অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে প্রবেশ করায় এসব প্রবাসীদের গ্রেফতার করা হয়। সৌদি প্রতিরক্ষা বাহিনী ও ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট (জাওয়াজাত) এর যৌথ প্রচেষ্ঠায় এসব অবৈধ […]

বিস্তারিত......

ভিজিট ভিসায় কাতারে যেতে সাথে রাখতে হবে ৮ টি কাগজ

ভিজিট ভিসায় কাতারে আসা যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে এই আট ধরণের কাগজপত্র চেক করতে সব বিমানসংস্থাকে বলা হয়েছে। আটটি কাগজের মধ্যে রয়েছে, ফ্যামেলি বা পারসোনাল ভিজিট ভিসা, কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্ট, হেলথ ইন্সুরেন্স, তিন মাস মেয়াদি রিটার্ন টিকেট, ক’রো’না টি’কা সার্টিফিকেট, এহতেরাজ ওয়েবসাইটে রেজিস্ট্রেশন পেপার। কাতারের বিভিন্ন ট্রাভেল এজেন্সি জানায়, এই হেলথ ইন্সুরেন্সের ব্যাপারটি […]

বিস্তারিত......

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশি নিহত

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌযানডুবিতে কমপক্ষে ১৭ জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) তিউনিসিয়ার রেড ক্রিসেন্টের বরাতে রয়টার্স জানিয়েছে, সেদেশের কোস্টগার্ড সাগর থেকে ৩৮০ জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে। রেড ক্রিসেন্ট জানায়, লিবিয়ার উত্তরপশ্চিম উপকূলের জুয়ারা থেকে সিরিয়া, মিসর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি। সংস্থার কর্মকর্তা মংগি […]

বিস্তারিত......

মালয়েশিয়ায় করোনার বিধি ভেঙে ঈদের নামাজ, ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি। মঙ্গলবার ওই ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবর দ্য স্টারের বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পেনাং পুলিশের চিফ কমান্ডার […]

বিস্তারিত......

সৌদিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগ সুবিধা বাড়লো

সৌদি আরবে বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে বাংলাদেশ ও ভারতীয় কর্মীদের নিয়োগ ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করে দিয়েছে সৌদি সরকার। ঘোষণা অনুযায়ী দেশটিতে বেসরকারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৪০ শতাংশ করে বাংলাদেশি ও ভারতীয় কর্মী নিয়োগ দিতে পারবে। সৌদি সরকারের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে এই বিবৃতি প্রচার করেছে বলে জানিয়েছে […]

বিস্তারিত......

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসীর প্রাণ গেল

ডেস্ক রিপোর্টঃ তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ কমপক্ষে ১২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১১ জুলাই) সকালে তুরস্কের পূর্বাঞ্চলীয় ইরান সীমান্তবর্তী ভ্যান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স বলছে, ভ্যান প্রদেশের মোরাদিয়ে শহর দিয়ে যাচ্ছিল মিনিবাসটি। হঠাৎ মিনিবাসটিতে আগুন লেগে গেলে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা সবাই অবৈধ পথে তুরস্কে […]

বিস্তারিত......

কাতারের আমিরকে বাংলাদেশের আম উপহার দিবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সুস্বাদু আম উপহারের ধারাবাহিকতা বজায় রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার বেড়েছে পরিসর। শুধু প্রতিবেশী রাষ্ট্র ভারত নয়, বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি ফলের রাজা আম। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য শীর্ষ নেতাদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার […]

বিস্তারিত......

কাতারে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ফ্যামেলি ভিসার আবেদন শুরু

কাতারে ক’রোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো ফ্যামেলি ভিসার জন্য আবেদন করার সুযোগ। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ মিতরাশ-টু ব্যবহার করে ফ্যামেলি ভিসার জন্য এখন থেকে আবেদন করা যাবে ঘরে বসে খুব সহজে। যেসব দেশ থেকে ফ্যামেলি ভিসার জন্য আবেদন করা যাবে, সেসব দেশের তালিকায় ভারত ও পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। […]

বিস্তারিত......