শাল্লায় সাংবাদিকদের হস্তক্ষেপে প্রশিক্ষণের ৬লাখ টাকা ফেরত পেলেন ৫০ জন নারী

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের, শাল্লায় মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৬লাখ টাকা ফেরত পেলেন উপজেলার বিভিন্ন গ্রামের ৫০জন নারী। ৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা মহিলা দপ্তর থেকে এসব টাকা ফেরত দেয়া হয়। ভুক্তভোগী নারীরা সপ্তাহ খানেক পূর্বে প্রেসক্লাবে এসে বলেছিলেন ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক […]

বিস্তারিত......

লাকসামে সওজ’র জায়গায় নির্মিত ১৭টি দোকান উচ্ছেদ

কুমিল্লার লাকসাম উপজেলার বিজরা বাজারে সড়ক ও জনপথ (সওজ)’র জায়গায় অবৈধভাবে নির্মিত ১৭টি দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ স্থাপনা উচ্ছেদ করা হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুল হাই সিদ্দকীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারহান রহমান, […]

বিস্তারিত......

বানারীপাড়ায় বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস সম্পাদক কামাল

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহি বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় বন্দর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউনুস মিয়াকে সভাপতি ও মো.কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য […]

বিস্তারিত......

রাউজানে খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি রাউজানের দক্ষিণ গহিরা খাঁন সাহেব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ও খাঁন সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৩ ফেব্রুয়ারি) সকালে স্কুলে মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার রফিউল করিম। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফাহমিদা করিমের সভাপতিত্বে ও […]

বিস্তারিত......

হাওর পাড়ের শাল্লা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

তৌফিকুর রহমান তাহের:দিরাই-শাল্লা প্রতিনিধি, শাল্লায় ‘হাওর পাড়ের শাল্লা’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ফেব্রুয়ারি (শনিবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে হাওর পাড়ের গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।প্রকাশনা অনুষ্ঠানে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক প্রীতেশ দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রন্থটির […]

বিস্তারিত......

বামনায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধু আহত ৪

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম মোসা. আকলিমা বেগম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ০৪ জন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-পাথরঘাটা মহাসড়কের কাকচিড়ার গুদিঘাটা নামক স্থানে ডায়া গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকলিমা বেগম […]

বিস্তারিত......

রামগড়ে বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার

মোশারফ হোসেন, রামগড় খাগড়াছড়ির রামগড় শহরের বাংলাদেশ- ভারত সিমান্তে বিজিবির টহল দলের উপস্থিতি টেরপেয়ে ফেনসিডিল ও গাঁজা পেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির সদর দপ্তর সূত্রে জানাযায়, রামগড় পৌরশহরের রুহুল আমিন চর এলাকায় ভারত সিমান্তের ফেনীনদীর পাড় হতে রামগড় ৪৩ বিজিবি অভিযানে ৪৭টি ভারতীয় ফেন্সিডিল ও ১০কেজি গাঁজা উদ্ধার হয়। ২৮ জানুয়ারী রাত […]

বিস্তারিত......

রাউজানে মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে মাহফিল অনুষ্টিত

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি রাউজানে জিয়াউল হক মাইজভান্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে মাহফিল অনুষ্টিত হয় ।মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ এমদাদ হোসেন রিপনের পরিবার বর্গের ব্যবস্থাপনায় রশিদর পাড়া নিয়াজ মুকিম বাড়ীতে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্রবার্ষিক ফাতেহা শরীফ ও মরহুম মনছফ আলীর […]

বিস্তারিত......

পিএফজি’র লাকসাম ইউনিটের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী হীরাঃ সংঘাত ও সহিংসতা নয়; শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ‘পিস ফ্যাসিলিটেটর গ্ৰুপ’ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে ২৭ জানুয়ারী শনিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। পিএফজি লাকসাম ইউনিটের কো- অর্ডিনেটর জাফর আহমেদের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য রাখেন, পিএফজি লাকসাম ইউনিটের এম্বাসেডর এডভোকেট বিকাশ চন্দ্র সাহা, […]

বিস্তারিত......

মাধবপুরে খালের ময়লা পরিষ্কার করলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন

মোঃআল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। উপজেলা পরিষদের সামনের এ খালটির সঙ্গে সোনাই নদীর সংযোগ ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে খালটি ভরাট করে দখল করে ফেলায় খালটিতে কাল পানি ও ময়লা আবর্জনায় দূষিত হয়ে পড়ে। এতে পাশ দিয়ে মানুষের চলাচলের খুবই কষ্ট কর ছিল। আজ শনিবার (২৭ জানুয়ারী ) হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার […]

বিস্তারিত......