বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১জুন) দুপুর ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া […]

বিস্তারিত......

যশোরে ইউপি সদস্যকে জবাই করে হত্যা

বিল্লাল হোসেন, যশোর থেকেঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য আশানুজ্জামান বাবলু (৪৮) খুন হয়েছে। বোমার বিস্ফোরণের পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার বালুন্ডা বাজারে ঘটনাটি ঘটে। নিহত বাবলু মহিষাকুড়া গ্রামের রাহাজান মোল্যার ছেলে। তার বিরুদ্ধে শার্শা ও বেনাপোল থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা […]

বিস্তারিত......

বগুড়া শেরপুরে রাত ৮ টার পর দোকানপাট, শপিংমল ও কাচাবাজার বন্ধের নির্দেশ

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয়ের নিমিত্তে সরকার কতৃক সারাদেশে রাত ৮টার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনী বিতান, কাঁচা-বাজার ইত্যাদি খোলা না রাখার নির্দেশনা জারি করেছেন। এরই ধারাবাহিকতায় বগুড়া শেরপুরের সর্বসাধারণের অবগতির জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের জন্য শেরপুর পৌরসভার এক জরুরি নোটিশ ঘোষণা অনুযায়ী বলা […]

বিস্তারিত......

গোয়ালন্দে হেরোইনসহ আটক ১

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার কুমড়াকান্দি এলাকার মো. সালাম সরদারের ছেলে মো. ইমরান সরদার (৩০)। মঙ্গলবার (২১ জুন) এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে মো. ইমরান সরদারকে উপজেলার দৌলতদিয়া বাজার শামীম বোডিং এর ৫নম্বর কক্ষের মধ্যে […]

বিস্তারিত......

গোয়ালন্দে আভ্যন্তরীণ কোন্দলে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী পদ্মা নদীর দূর্গম চরে চরমপন্থীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আক্কাছ বেপারী নামের এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২১জুন) দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি চরে এ ঘটনা ঘটে। নিহত আক্কাছ বেপারি পার্শ্ববর্তী জেলা পাবনার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন বেপারীর ছেলে ও ঢালারচর […]

বিস্তারিত......

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান সাময়িক বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধিঃ- সরকারি অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বসার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।   স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ১৬ জুন ইউপি […]

বিস্তারিত......

যশোরে অজ্ঞাত যুবক খুন

যশোর সংবাদদাতাঃ মঙ্গলবার যশোর সদর উপজেলার বসুন্দিয়া পদ্মবিলায় মেইন রাস্তার পাশে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় রসি পেচানো ছিলো। যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। এলাকার লোকজন […]

বিস্তারিত......

রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

রাঙ্গামাটি সংবাদদাতাঃ ঝুঁকি পুর্ন এলাকায় থেকে লোকজন সরে বা আসলে প্রাণহানী এড়াতে তাদেরকে জোর করে সড়ানো হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। আজ রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ কথা বলা হয়। সভায় জানানো হয় দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সম্মিলিত ভাবে উদ্যোগ নিতে হবে। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় […]

বিস্তারিত......

নির্দিষ্ট সময়েই বন্ধ হলো রাজশাহীর সকল দোকানপাট

রাজশাহী সংবাদদাতাঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে দোকানপাট বন্ধের সিদ্ধান্ততকে স্বাগত জানিয়ে রাজশাহীতে নির্দিষ্ট সময়েই দোকানপাট বন্ধ হতে দেখা গেছে। ২০ জুন সোমবার রাত ৮ টার দিকে রাজশাহী মহানগরীর ব্যস্ততম এলাকা আরডিএ মার্কেট, সাহেব বাজার জিরো পয়েন্ট, আলুপট্টি, অলকার মোড়, সোনাদিঘি, নিউ মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে সরকার ঘোষিত যেসব দোকান […]

বিস্তারিত......

ঝালকাঠির কাঠালিয়ায় অটো চাপায় এক প্রতিবন্ধি নিহত

ঝালকাঠি সংবাদদাতাঃ ঝালকাঠির কাঠালিয়ায় মাছ বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী মো. ইউনুচ জমাদ্দার (৫৫) ইজিবাইকের চাপায় নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্টারের হাট বাজার থেকে মাছ বিক্রির জন্য কচুয়া বাজারে যাওয়ার পথে বটতলা নামক স্থানে শারিরীক প্রতিবন্ধী মো. ইউনুচ জমাদ্দার পৌছালে এইটি ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে […]

বিস্তারিত......