চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১ হাজার ৩জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছিল ৯৫৫ জন। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে ১টি […]

বিস্তারিত......

৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপিত চলমান বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৩ জুলাই) ৫টি প্যাকেজের আওতায় প্রধানমন্ত্রী এ আর্থিক প্যাকেজের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। প্যাকেজগুলো হলো- ১. দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং নৌপরিবহন শ্রমিকদের জন্য […]

বিস্তারিত......

শর্ত মেনে চলতে হবে যানবাহন

ঈদ উদ্‌যাপনে শর্ত সাপেক্ষে গণপরিবহনসহ সব যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঈদের পর টানা ১৪ দিন গণপরিবহনসহ সব ধরনের যানবাহন বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বুধবার বিআরটিএর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত পাঁচটি শর্তে সব ধরনের যানবাহন চলতে […]

বিস্তারিত......

তিতাসে ১৯১ পিস ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার তিতাস উপজেলা ১৯১ পিস ক্যান বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তিতাস থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার সময় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন দড়িকান্দি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সাহিদ (৩০) কে বিয়ারসহ আটক করা হয় এবং একজন পালিয়ে যায়। তিতাস থানার এস আই ইমরুল হাসান জানান, গতকাল মঙ্গলবার আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর […]

বিস্তারিত......

লাকসামে পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রদর্শনী

লাকসাম প্রতিনিধি: লাকসামে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টির বাগান স্থাপন প্রকল্পের আওতায় বুধবার (১৪ জুলাই) প্রদর্শনী ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ […]

বিস্তারিত......

১৫ জুলাই থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকান-শপিংমল

ঈদুল আজহার আগে অনেকটাই শিথিল হচ্ছে বিধিনিষেধ। আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একই সঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। এসব শর্ত দিয়ে বিধিনিষেধ শিথিল করে সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার সকাল নাগাদ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। শিথিল করে নতুন বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ জুলাই পর্যন্ত বর্ধিত […]

বিস্তারিত......

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে লাকসামে দোয়া ও মোনাজাত

তাবারক উল্যাহ কায়েসঃ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লাকসামে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগান্তর কুমিল্লা ব্যুরো চীফ তাবারক উল্লাহ কায়েসের আয়োজনে দৌলতগঞ্জ কাঁচাবাজার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাওলানা আব্দুর রব। এতে অংশগ্রহণ করেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ মোঃ আব্দুল […]

বিস্তারিত......

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২১৯৮; মূত্যু- ২০৩ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ১২১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। এছাড়া এই সময়ে মৃত্যু হয়েছে ২০৩ জনের। মৃত ২০৩ জনের মধ্যে পুরুষ ১৩২ জন এবং ৭১ জন নারী। আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার […]

বিস্তারিত......

লাকসামে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

এম,এ মান্নান লাকসামঃ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লাকসাম উপজেলায় কোরান খতম, রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার যুগান্তর প্রতিনিধি এম,এ মান্নানের আয়োজিত ও স্বজন সমাবেশের উদ্যোগে মঙ্গলবার ভোরে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধ নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আউশপাড়া শরিফ আছাদ কাদরিয়া এতিম খানা ও হাফিজিয়া মাদরাসার […]

বিস্তারিত......

মুঠোফোন-ল্যাপটপ কিনতে বাড়ল ঋণের সীমা

করোনার এ সময়ে ব্যাংকঋণ নিয়ে মুঠোফোন-ল্যাপটপ কেনায় ঋণসুবিধা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এত দিন একজন গ্রাহক এক লাখ টাকার ল্যাপটপ কিনতে ৩০ হাজার টাকা বা ৩০ শতাংশ পর্যন্ত ব্যাংকঋণ নিতে পারতেন। এখন সেই সীমা বাড়িয়ে ৭০ হাজার টাকা বা ৭০ শতাংশ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ডিজিটাল যন্ত্র কেনাকাটায় উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তারই […]

বিস্তারিত......