নারায়ণগঞ্জে সিপিবি হরতাল রাস্তা অবরোধ দিয়ে সরকার পতনের ঘোষনা

মোহাম্মদ রায়হান বারি, নারায়ণগঞ্জ থেকেঃ ভোজ্য তেল নিয়ে কারসাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদ ও ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ শহর কমিটি ২০ মে শুক্রবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ […]

বিস্তারিত......

বাঁশের সাঁকোই একমাত্র পথ সুন্দরগঞ্জের ২০ গ্রামের

মেফতাহুল জান্নাত, সুন্দরগঞ্জ থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ২০টি গ্রামের কয়েক হাজার পরিবারের অন্তত ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। এই সাঁকোটি এলাকার জনগণ নিজেদের অর্থায়নে স্বেচ্ছাশ্রমে তৈরি করেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নে খোর্দ্দা এলাকায় তিস্তার শাখা নদীর ওপর স্থানীয় জনগণ নিজ উদ্যোগে বেশ কয়েক বছর আগে একটি […]

বিস্তারিত......

বগুড়া শেরপুরে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিন্টু ইসলাম শেরপুর, বগুড়া থেকেঃ বগুড়ার শেরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব- ১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। ২০ মে শুক্রবার বিকাল সাড়ে চারটায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই খেলার উদ্বোধন […]

বিস্তারিত......

রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

পার্বত্য চুক্তি বাস্তবায়নে আবারো সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষনার দাবি সন্তু লারমার রাঙ্গামাটি সংবাদদাতাঃ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন ও চুক্তি বাস্তবায়নের জন্য আবারো একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষনার দাবী জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকার ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষর করলেও সেই চুক্তি বাস্তবায়নের দিকে […]

বিস্তারিত......

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া দুটি ফেরিঘাট বন্ধ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ হঠাৎ করেই পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ফেরির র‌্যাম পানির নিচে তলিয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের দুটি ফেরিঘাট শুক্রবার ভোর থেকেই যানবাহন পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়াও ২১টি ফেরির মধ্যে ৪টি ফেরি ভাসমান কারখানায় মেরামতে থাকায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি। বেলা বাড়ার […]

বিস্তারিত......

লক্ষ্মীপুরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ, গ্রেপ্তার ১

সোহেল হোসেন, লক্ষ্মীপুর থেকেঃ বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে অপহৃত অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এই ঘটনায় আলাউদ্দিন ওরফে আলো (২২) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। গ্রেফতার আলাউদ্দিন বেগমগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের করিমপুর গ্রামের মনু বেপারী বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে। তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়। আর সেখান থেকেই […]

বিস্তারিত......

নওগাঁর বাক প্রতিবন্ধী রাব্বানী এখন আর্ট কলেজের মেধাবী ছাত্র

আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ থেকেঃ জন্ম থেকেই কথা বলতে ও শুনতে না পারা গোলাম রব্বানী ইশারা অঙ্গি ভঙ্গিতে চলে তার খাওয়া দাওয়া, চলাফেরা ও লেখাপড়া। বিশেষ চাহিদা সম্পন্ন বাক প্রতিবন্ধী রাব্বানী এখন আর্ট কলেজের মেধাবী ছাত্র পরিবারের বোঝা না হয়ে নিজেই কিছু করতে চান। অন্তরে অদম্য ইচ্ছে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে রাব্বানী, সমাজের বোঝা নয় […]

বিস্তারিত......

নওগাঁয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস গ্রেফতার ১

গোলাম রাব্বানী, নওগাঁ থেকেঃ নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আব্দুল্লাহ আল মামুন নামে প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য ও পরীক্ষার্থীকে এক মাসের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ শুক্রবার (২০ মে) পরীক্ষা চলাকালীন জেলা প্রশাসন নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন। এর আগে জেলা জাতীয় গোয়েন্দো সংস্থা (এনএসআই) […]

বিস্তারিত......

আটা-ময়দার প্রভাব নারায়ণগঞ্জে বেকারি পন্যে

মোহাম্মদ রায়হান বারি নারায়ণগঞ্জ থেকেঃ প্রায় প্রতিদিনই বেড়ে চলছে আটা-ময়দার দাম। সেই সাথে পামওয়েল ও ডালডার দামও বৃদ্ধি হচ্ছে। যা বেকারি বেকারি পণ্য তৈরির অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। পাশাপাশি বেকারি পণ্যের অন্যান্য কাঁচামালের দামও বেড়ে চলছে। আর এভাবে কয়েকদিন পরপরই দাম বৃদ্ধির কারণে দিশাহীন হয়ে পড়েছে বেকারি মালিকরা। এর আগে গত দুই বছর […]

বিস্তারিত......

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় এক ব্যক্তির নিহত

সরাইলে সংবাদদাতাঃ সরাইলে দ্রুতগামী ট্রাকের চাপায় অমূল দত্ত (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শাহবাজপুর ১নং গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমূল দত্ত শাহবাজপুর প্রথম গেইট এলাকার মৃত প্রকাশকর দত্তের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেটগামী […]

বিস্তারিত......