শান্তিগঞ্জের হাসারচর প্রাথমিক বিদ্যালয়ের কিছু জায়গা দখল করেছেন ভূমিখেকো বুরহান

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জের হাসারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে দেয়াল দিয়ে বসতভিটা নির্মাণ করে দিয়েছেন এক আওয়ামীলীগ নেতা। তার নাম মোঃ বুরহান মিয়া। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের হাসারচর গ্রামের মৃত জানফর আলীর ছেলে। এ ঘটনায় গত ১৫/১১/২০২৩ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজাবুল হক নিজে বাদি হয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরবারে […]

বিস্তারিত......

কারামুক্ত হয়েই পরীক্ষার হলে খাদিজা

অনলাইন ডেস্ক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পাওয়ার পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েই পরীক্ষা দিতে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজা। দীর্ঘ প্রায় ১৫ মাস পর সোমবার (২০ নভেম্বর) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আর আজ থেকেই তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ভবনে তিনি পরীক্ষা দিচ্ছেন। জানা গেছে, […]

বিস্তারিত......

বামনায় অস্ত্র সহ ডাকাত আটক; পুলিশের কাছে সোপর্দ

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলায় মোঃ আব্দুল মালেক (৫২) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র (শর্টগান) উদ্ধার করা হয়। সোমবার (২০ নভেম্বর) রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া গ্রামে খতিব বাড়ি সংলগ্ন এলাকা রাত আনুমানিক পৌনে ১ টার দিকে স্থানীয় […]

বিস্তারিত......

৪৮ ঘন্টা হরতাল: ২৭ ঘণ্টায় ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন

অনলাইন ডেস্ক বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, ১৯শে নভেম্বর থেকে ২০শে নভেম্বর সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা এই অগ্নিসংযোগ করে। সোমবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তালহা বিন জসিম বলেন, এ দফার হরতালে […]

বিস্তারিত......

বিএনপি নেতা মির্জা ফখরুলের জামিন শুনানি আজ

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে দুপুর ২টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে। গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিন রাতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় […]

বিস্তারিত......

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন ফাইল ছবি রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত ৯ টা ৫৭ মিনিটে এ অগ্নিসংযোগ করা হয়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। রোববার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত ৯ টা ৫৭ […]

বিস্তারিত......

শাল্লায় কমরেড শ্রীকান্ত দাশের ১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা

দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের ১৯ নভেম্বর( রবিবার) বেলা ৪ ঘটিকায় ( শাল্লা সদরস্হ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলা শাখার উদ্যোগে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চম্পা রানী তালুকদারের সঞ্চালনায় কমরেড শ্রীকান্ত দাশের ১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভায় আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা […]

বিস্তারিত......

বাংলাদেশে উগান্ডার চেয়ে ৪১ ধাপ পিছিয়ে ইন্টারনেটের গতি

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে কিছুটা এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার তথ্য বলছে, গত এক বছরে বাংলাদেশের ইন্টারনেটের ডাউনলোড ও আপলোড গতি বেড়েছে। তারপরও মোবাইল ইন্টারনেটে উগান্ডার মতো দেশের চেয়েও ৪১ ধাপ পেছনে বাংলাদেশ। তা ছাড়া টোগো, কেনিয়ার মতো দেশগুলোর চেয়েও ইন্টারনেটের গতির র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির ক্ষেত্রে উগান্ডাকে বহু পেছনে […]

বিস্তারিত......

ফেনীতে কাভার্ডভ্যানে আগুন

অনলাইন ডেস্ক ফেনীতে একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর আসেনি। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় এ ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাত দেড়টার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের এতটি টিম […]

বিস্তারিত......

জামালপুরে ট্রেনের বগিতে আগুন

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ১৮ নভেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার […]

বিস্তারিত......