জিরো পয়েন্টে গণজমায়েতের কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ আগামীকাল রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার রাত আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ আহত ৫

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার চককীত্তি ইউনিয়ন রানিবাড়ী চাঁদপুর মুশু বাজারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন আরও পাঁচজন। (৯ নভেম্বর ২০২৪) শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলম আলী। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। […]

বিস্তারিত......

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা: আইন উপদেষ্টা

ডিজিটাল নিরাপত্তা আইন (বর্তমানে সাইবার নিরাপত্তা আইন) বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সঙ্গে সব মামলাও বাতিল হবে বলে জানান তিনি। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে ঢাকা ক্লাবে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, […]

বিস্তারিত......

বানারীপাড়ায় সুজন’র কমিটি গঠন সোহেল সভাপতি আব্দুল্লাহ্ সম্পাদক

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষক ও সাংবাদিক মো. মাহবুবুর রহমান সোহেলকে সভাপতি এবং ব্যবসায়ী মো.আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সুজনের বানারীপাড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মিলন মাস্টার,মাষ্টার কাজী শাহিন মাহমুদ, জাহিদ হোসেন ও মাইদুল […]

বিস্তারিত......

বীরগঞ্জে পারিবারিক বিরোধে জামাই নিহত, হাসপাতালে শ্বশুর

বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ নিরসন নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জামাই সর্ধেন শীল (৪৫) নিহত হয়েছে । এঘটনায় বিজয় শীল নামে শ্বশুর (৭৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার (৫ নভেম্বর ) রাত ১১টার দিকে উপজেলার […]

বিস্তারিত......

স্বরূপকাঠিতে শিক্ষক দম্পতির বাসায় ডুকে বৃদ্ধাকে হত্যা, টাকা ও স্বর্নালঙ্কার লুট

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠী গ্রামে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে শেফালী বেগম (৭২) নামের এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে । মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে প্রকাশ্য দিবালোকে সুটিয়াকাঠি গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক মিলনের বাসায় […]

বিস্তারিত......

বানারীপাড়ায় আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার আর নেই

রাহাদ সুমন.বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শিরিণা আক্তার (৫৯) সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা শিরিণা আক্তার বানারীপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এনায়েত করিম মন্টু হাজারীর স্ত্রী। তিনি এর আগে […]

বিস্তারিত......

লাকসামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা দক্ষিন জেলা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসামে দুই সন্তানের জননী হাসিনা আক্তার বৃষ্টি (২৭) নামের এক গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসিনা আক্তার বৃষ্টি (২৭) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সরওয়ার কাইয়ুমের স্ত্রী। রোববার (৩ নভেম্বর) সকালে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। […]

বিস্তারিত......

সাংবাদিক সজীব কে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশের এসআই সবুর ও ডিবির এসআই ওয়াসিম কৃর্তক সাংবাদিক মাহফুজুর রহমান সজীবকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের পৌরমার্কেটের দ্বিতীয়তলার অনলাইন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক সজীব বলেন, গত ২৬ শে অক্টোবর সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে টাস্কফোর্সের […]

বিস্তারিত......

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খিকটা আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও দূর্ণীতির প্রতিদবাদে ভুক্তভূগীরা সংবাদ সম্মেলন করেছেন। আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় নাচোল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভূগি সহকারী শিক্ষক মোহাম্মদ সহিমুদ্দীন(ইসলাম ধর্ম), মোসাঃ কুলসুম […]

বিস্তারিত......