নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে কামাল এক কৃষকের মৃত্যু

নওগাঁ সংবাদদাতাঃ নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে কামাল হোসেন(৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক কামাল হোসেন উপজেলার গানইর গ্রামের মনছুর আলীর ছেলে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, কামাল হোসেন তার ধানের জমিতে পোকামাকড়ের উপদ্রব কমাতে শুক্রবার সকালে কীটনাশক স্প্রে করার জন্য জমিতে […]

বিস্তারিত......

শিক্ষক নিয়োগের দাবিতে ইবির ফার্মেসি বিভাগে তালা

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ সংকট ও ল্যাব স্থাপনের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন । শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা একটায় এ কর্মসূচি পালন করে তারা। এর আগে সকাল ১০টায় একই দাবিতে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে ‘মৃত্যুঞ্জুয়ী মুজিব’ ম্যুরালের সামনে প্রেস ব্রিফিং […]

বিস্তারিত......

২ মাসের সন্তানকে নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছেন যমজ দুইবোন

মিন্টু ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে ২ মাস বয়সী সন্তানকে নিয়ে হলে এসে এসএসসি পরীক্ষা দিয়েছেন যমজ দুইবোন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুই বোন তাদের নিজ নিজ সন্তান কোলে কেন্দ্রে প্রবেশ করলে সেখানে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। এসময় পরীক্ষা শুরু হলে তারা তাদের দুই সন্তানকে মা ও খালা’র কাছে দিয়ে পরীক্ষার হলে ঢোকেন বলে জানা […]

বিস্তারিত......

চট্টগ্রাম উত্তর জেলার ছাএ জমিয়ত বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

রাউজান চট্টগ্রাম সংবাদদাতাঃ ছাএ জমিয়ত বাংলাদেশ চট্টগ্রাম উওর জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিল গতব১৬ সেপ্টেম্বর ২০২২ইং চট্টগ্রাম হাটহাজারী উপজেলার কনক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক গোলাম হায়দার সাব্বির এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম ও সুহাইল মাহবুব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]

বিস্তারিত......

শাহরাস্তির শ্রেষ্ঠ কাব শিক্ষক ভড়ুয়া সপ্রাবি’র প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস

মো.শাহ আলম ভূঁইয়াঃ প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি বাছাইপর্বে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছে ভড়ুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক-শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ […]

বিস্তারিত......

বগুড়া শেরপুরে মধ্যেরাতে চলন্ত বাসে হঠাৎ আগুন: প্রাণে বাঁচলো যাত্রীরা

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে প্রায় অর্ধশত যাত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ছনকা বাজারে ঘটনাটি ঘটে৷ ছনকা বাজার এলাকার স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন রানা জানান, রাত ২ টার দিকে হটাৎ মহাসড়ক […]

বিস্তারিত......

পাথরঘাটার বাঁশতলা ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরগুনা সংবাদদাতাঃ বরগুনা পাথরঘাটার বাঁশতলা বাজারের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মো: সগীর খলিফা (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। নিহত মো: সগীর খলিফা পাথরঘাটা নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো: খোরশেদ খলিফার ছেলে। এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৭টার […]

বিস্তারিত......

বছর খানেক সময়েই ফয়জারের চায়ে ভিন্ন চিত্র

“ফয়জারের পোড়া চা” নামে খ্যাত গাইবান্ধা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে বোয়ালি ইউনিয়নের মধ্য রাধাগোবিন্দপুর এলাকায় আলোচনায় ভাসছে এক চায়ের স্টল। চায়ের স্টলের মালিক ফয়জার মিয়া, যার নামানুসারে এই চায়ের পরিচয়। দৈনিক প্রায় ১৫ মন দুধ, আধা মনের চা পাতা, এক মনের বেশি চিনি, ৭ মন মালাই করে দিনে ঠিক কত কাপ চা বিক্রি […]

বিস্তারিত......

গোয়ালন্দে মসজিদের উন্নয়নকাজে ব্যক্তি উদ্যোগে মোস্তফা মুন্সির অর্থ সহায়তা

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী রাজবাড়ীর গোয়ালন্দে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ব্যাক্তিগত তহবিল থেকে গোয়ালন্দ আড়তপট্টি জামে মসজিদের উন্নয়ন কাজে নগত অর্থ সহায়তা প্রদান করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর মোস্তফা মুন্সী’র পক্ষ থেকে তার সন্তান মোস্তফা মেটালের পরিচালক মো. সেলিম মুন্সী মসজিদ কমিটির হাতে […]

বিস্তারিত......

উজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এসিস্ট্যান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসএসিডি) এর আয়োজনে এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলার আর্থিক সহযোগীতায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল- ২ আসনের সংসদ […]

বিস্তারিত......