গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধা নারীর মৃত্যু

রাজবাড়ী সংবাদদাতাঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলছুম বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরদৌলতদিয়া খালেক মৃধা গ্রামের খলিল মন্ডলের স্ত্রী। রোববার (১৯ জুন) বিকাল ৩টার দিকে তার নিজ গৃহে এ ঘটনা ঘটে। পরিবারিক সূত্রে জানা যায়, নিজ গৃহের শয়ন কক্ষ ঝাড়ু দিতে গেলে সাব বাক্সের উপরে রাখা মাল্টিপ্লাগ […]

বিস্তারিত......

রাজবাড়ীতে হেরোইন ও নারী মাদক কারবারি সহ আটক-২

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকা থেকে হেরোইন ও নারী মাদক কারবারি সহ দুই জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী। এসময় তাদের কাছে লুকিয়ে রাখা ২০গ্রাম হেরোইন পাওয়া যায়। রোববার (১৯ জুন) দুপুরে উপজেলার বিনোদপুর নতুন বাজার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার নিউ কলোনি ৮নং ওয়ার্ডের […]

বিস্তারিত......

গোসাইরহাটে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোসাইরহাট সংবাদদাতাঃ শরিয়তপুরে গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসলাম সিকদার এর সার্বিক তত্ত্বাবধানে এস আই মতিউর রহমান, এস আই অনির্বাণ সরকার, এস আই মনিরুজ্জামান, সঙ্গীয় ফোর্স সহ লিষ্টেট মাদক ব্যবসায়ী কাজী কামরুল হাসান (কাওসার) (৩২)কে গ্রেফতার করেছে৷ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন আলাওলপুর ইউনিয়নের গ্রামঃ ছবর আলী কাজি কান্দির, গ্রামের পিতাঃ হাজী জালাল কাজীর ছেলে […]

বিস্তারিত......

পদ্মায় ধরা পড়া সাড়ে ২২ কেজির পাঙাশ বিক্রি ২৯ হাজার দুইশ পঞ্চাশ টাকায়

রাজবাড়ী সংবাদদাতাঃ পদ্মায় সাড়ে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজার এলাকার জেলের জালে ধরা পরেছে। পরে দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি ২৯ হাজার ২শ পঞ্চাশ টাকায় বিক্রি হয়। রোববার (১৯ জুন) ভোর ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন গুদার বাজার এলাকার অদুরে পদ্মা নদী থেকে দৌলতদিয়া ইউনিয়নের ফকীর পাড়া এলাকার জেলে […]

বিস্তারিত......

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি পারা-পরের নতুন ভাড়া কার্যকর

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে রবিবার (১৯ জুন) থেকে ফেরির নতুন ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যানবাহন পারাপারে বিশ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে যানবাহন পারাপারের ক্ষেত্রে বিশ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। এক্ষেত্রে নতুন ভাড়া […]

বিস্তারিত......

পদ্মার পানি বৃদ্ধিতে সড়ক ও পন্টুনের র‌্যাম পানির নিচে, ফেরি চলাচল বন্ধ!

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ীঃ পদ্মার পানি বৃদ্ধি পেয়ে ফেরি ঘাটের পন্টুনের র‌্যাম ও সড়ক পানির নিচে ডুবে যাওয়ায় রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর ধাওয়াপাড়ার জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত বৃহস্পতিবার থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। ফলে এ নৌরুট ব্যবহারকারী যানবাহন ও যাত্রীরা পড়েছেন […]

বিস্তারিত......

গোয়ালন্দে সড়কে ঝরলো পরিবহন চালকের প্রাণ

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বৃহস্পতিবার ভোরে সড়ক দূর্ঘটনায় মফিজুর রহমান মঞ্জু (৩৬) নামে এম আর পরিবহনের এক চালকের মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উথালী গ্রামের মো. আদেল কাজীর ছেলে। জানা যায়, সাতক্ষিরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম আর পরিবহনের বাসটি বৃহস্পতিবার ভোররাতে দৌলতদিয়া ঘাটে আসে। এসময় চালক সহকারীকে বাসটি […]

বিস্তারিত......

রাজবাড়ীতে জরিমানাসহ ক্লিনিক সিলগালা

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জননী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করাসহ মালিক মোফাজ্জেল হোসেন খানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) দুপুরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. সজল কুমার […]

বিস্তারিত......

রাজবাড়ীতে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ট্রাক জব্দ, আটক-১

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর পাংশা থেকে ৯৮১ বোতল ফেন্সিডিলসহ শামীম ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। সে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের সামসুদ্দীন মোল্লার ছেলে। বৃহস্পতিবার (১৬জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প। এর আগে সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ডনমোর বাসট্যান্ড এলাকায় মাদক […]

বিস্তারিত......

গোয়ালন্দে একাধিক মাদক মামলার আসামি ইয়াবাসহ আটক

রাজবাড়ী সংবাদদাতাঃ ৎরাজবাড়ীর গোয়ালন্দে ইয়াবাসহ তানজিদ হোসেন (৩৩) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, আটক যুবক গোয়ালন্দ পৌরসভার ৩নম্বর ওয়ার্ড নিলু শেখের পাড়ার ইয়ার আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় এর আগের একাধিক মাদক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন ) এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ […]

বিস্তারিত......