দীর্ঘ একযুগ পর স্ব-রূপে ফিরলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার

রাজবাড়ী সংবাদদাতাঃ দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর স্ব-রূপে ফিরলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার। বুধবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে আলমগীর হোসেন নামে এক রোগীর টিউমার সফল অপারেশনের মধ্য দিয়ে অপারেশন থিয়েটারের শুভ সূচনা করা হয়। এতে রোগী-রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই খুশি। অপারেশন কার্যক্রমে অংশগ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও […]

বিস্তারিত......

রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারিরিক সুস্থতা ও দৈহিক গঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৪ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেনের সৌজন্যে জেলা শহরের ঐতিহ্যবাহি ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে […]

বিস্তারিত......

রাজবাড়ী‌তে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

রাজবাড়ী সংবাদদাতাঃ “নিরাপদ মাছে ভরবো দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী‌তে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৪ জুলাই ) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ […]

বিস্তারিত......

রায়পুরায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রায়পুরা সংবাদদাতাঃ নরসিংদীর রায়পুরায় নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে মো. গোলাপ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর দণি পাড়া গ্রামে এঘটনাাট ঘটে। নিহত গোলাপ মিয়া ওই এলাকার মৃত গয়েব আলী ছেলে। বিকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, নিহত গোলাপ […]

বিস্তারিত......

নাগরপুরে ১০ বছরের শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে কৃষ্ণ দাশের বিরুদ্ধে

নাগরপুর(টাঙ্গাইল) সংবাদদাতাঃ গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া বাজারে ১০ বছরের ১ শিশু ধর্ষনের অভিযোগ উঠেছে কৃষ্ণ দাশের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে উপজেলার বেকড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণের বাজারে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল আনুমানিক ১২ টা এর পর ১০ বছরের শিশু কন্যাকে দোকানে বসিয়ে চা দোকানী বাবা বাড়িতে আসলে, একই বাজারের মাছ বিক্রেতা […]

বিস্তারিত......

গোয়ালন্দে বাজার পরিষদের উৎসবমুখর নির্বাচনের শেষ মূহুর্তের প্রচার-প্রচারণা চলছে

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মূহুর্তের এ নির্বাচনে প্রার্থী ও সমর্থকরা উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ পক্ষে প্রচার -প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের নানা ধরণের ফেস্টুন, পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা। নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে নির্বাচন […]

বিস্তারিত......

গোয়ালন্দে পানিতে ভেসে থাকা শিশুর মৃতদেহ উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে পড়ে আলিফ নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দূর্গম চর কুশাহাটা গ্রামের পাশে পদ্মা নদীর ক্যানাল হতে শনিবার (২৩ জুলাই) ভোর সারে ৫ টার দিকে স্থানীয় জেলেরা শিশুটির লাশ ভেসে থাকতে দেখে। পরে তাদের চিৎকারে গ্রামবাসী ও স্বজনরা এসে লাশ উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে […]

বিস্তারিত......

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে অভিনন্দন

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী দীর্ঘ পাঁচমাস ভারত ও সিঙ্গাপুরে চিকিৎসা শেষে নিজ জম্মভুমি রাজবাড়ী জেলায় প্রত্যাবর্তনে রাজবাড়ী জেলা আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী কে অভিনন্দন জানান আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মিলন, সাধারণ […]

বিস্তারিত......

রাজবাড়ীতে পাটের বাম্পার ফলন সত্বেও দুশ্চিন্তায় চাষিরা

জহুরুল ইসলাম হালি, রাজবাড়ীঃ বাংলাদেশের মোট উৎপাদিত পাটের ৭শতাংশ পাট আবাদ হয় রাজবাড়ীতে। গত বছর পাটের দাম ভালো পাওয়ায় চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশী জমিতে পাটের আবাদ করেছে চাষিরা। তবে পাট কাটা ও পঁচানো নিয়ে দুশ্চিন্তায় পরেছেন তারা। শ্রমিক সংকটে অতিরিক্ত মজুরি এবং ভরা বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় খাল-বিল, পুকুর ও ডোবা-নালায় পানির […]

বিস্তারিত......

রাজবাড়ীতে দেশীয় মদসহ যুবক আটক

রাজবাড়ী সংবাদদাতাঃ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকা থেকে দেশীয় মদসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী। আটককৃত যুবক মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চতুর পাড়া গ্রামের মো. মানিক শেখের ছেলে মো. আক্তার শেখ (২৭)। বৃহস্পতিবার (২১জুলাই) দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজবাড়ী। এর আগে গতকাল […]

বিস্তারিত......